× Banner
সর্বশেষ
২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’

৪৪তম জাতীয় সমবায় জাতীয় দিবস উৎযাপিত-২০১৫

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধি, সহিদুল ইসলাম: ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” ধারায় মধুখালী উপজেলা চত্ত্বরে রোজ শনিবার সকাল ১০.০০ টায় ৪৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, লুৎফুন নাহার এবং সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ গোলাম মনসুর (নান্নু) এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পল্লী সমবায় অফিসার শ্রী তপন কুমার সাহা।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আবুল কালাম আজাদ, যুব ক্রেডিট সুপারভাইজার, মধুখালী উপজেলা এবং গীতা পাঠ করেন সুবর্ণা চৌধুরী, একটি বাড়ী একটি খামার কর্মী। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহমান এবং তিনি বলেন এই উপজেলায় সমবায় অফিসের অধীনে ২৫০ টি রেজিষ্ট্রার সমিতি আছে। এই সমিতিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করতে হবে এবং আত্ম সামাজিক উন্নয়নে সমিতির নিয়ম শৃঙ্খলা পরিচালনা করার আহ্বান জানান। সভাপতির ভাষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমিতির আইন অনুযায়ী সমিতি পরিচালিত করতে হবে। সমিতি উন্নয়ন করতে হবে এবং সমিতির টাকা সঠিক খাতে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন বেকার যুব সমাজকে সমবায় সমিতির মাধ্যমে উদ্বুদ্ধ করে বেকার সমস্যা সমাধান করতে হবে এবং মানুষের উন্নতির পথে ধাবিত করতে যে যে কার্যক্রম দরকার তার জন্য তিনি সার্বিক সহযোগীতা করবেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আওয়াল হোসেন আকন। উক্ত সমবায় দিবস অনুষ্ঠানে সমিতির সকল সভাপতি ও সেক্রেটারী এবং সদস্যগণ উপস্থিত ছিলেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..