বিচারককদের বিধিমালা গেজেট প্রকাশের আদেশ ২ জানুয়ারি

বিশেষ প্রতিবেদকঃ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট নিয়ে আগামী ২ জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।সকালে আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেন, ‘আজকে বেঞ্চের একজন বিচারপতি নেই। এটা তো ফুল বেঞ্চে শুনানি করতে হবে। তাই আজকে নয়, আগামী ২ জানুয়ারি এটা নিয়ে শুনানি হবে।’

এর আগে ১১ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করে সরকার, যা নিয়ে সরকারপক্ষ ও সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি পরস্পরবিরোধী বক্তব্য উপস্থাপন করে।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

গেজেট প্রকাশের বিষয়টি আজ আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।