সুমন দত্তঃ মাগুরায় সদর উপজেলার আমুড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে বুধবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হযেছে। এতে অন্তত ৩০ জন আহত এবং অন্তত ২০ টি বাড়ি ভাংচুরের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করা হয়েছে।
এলাকাবাসি জানায়, ওই গ্রামের কৃষক তোয়াক্কেল হোসেন একই গ্রামের রজব আলির কাছে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। যা নিয়ে উভয় পক্ষ বুধবার সকাল ৮টার দিকে উভয় পক্ষ গ্রামীণ দাঙ্গায় জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত গ্রামবাসীদের মধ্যে আশরাফ শেখ, কিলায়েব, তোয়াক্কেল, বদের মোল্যা, আকরাম হোসেন, রইচ উদ্দিন, হারুন শেখ, হুমায়ুন, মিথুন, জাহাঙ্গীর, অনজু বেগম, রাবেয়া বেগম, ইকরাম, আসালতা, রইচ বিশ্বাস, মেরিনা খাতুন, ইব্রাহিম আলি, নূর ইসলাম, সাহেবুল, আকবর ও রাজ্জাক হোসেনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন সংঘর্ষে জড়িত ২৯ জনকে আটক করার স্বীকার কথা করেছেন।