× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শ্রবন ও বাক প্রতিবন্ধি মেয়ে ঋতুর জিপিএ ৫

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

শরিফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি । শার্শায় শ্রবন ও বাক প্রতি বন্ধি মেয়ে ঋতু এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ৷ ঋতু উপজেলার নাভারণ বুরুজ বাগান উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ ৫ অর্জন করেছে। সে শার্শার বৃত্তি বারিপোতা গ্রামের ব্যবসায়ী মারুফ হোসেনের কন্যা ৷

তিন সন্তানের মধ্যে ঋতু বড় কন্যা৷ তার আরও দুটো ছোট ভাই বোন আছে, ভাইটাও বাক প্রতিবন্ধি ৷ ঋতু অষ্টম শ্রেণীতেও A গ্রেড পেয়েছিলো৷ ঋতুর মাতা বিউটি খাতুনের সাথে কথা বলে জানা যায়,সে মুখে কথা বলতে পারে না এবং কানে শুনতে পায়না৷আল্লাহ ওর ভিতরে নানা প্রতিভা দিয়েছেন।ঋতু ভাল ছবি আঁকতে পারে ও সেলাই মেশিনের কাজ করতে পারে৷সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে।বাসায় কেউ এলে ইশারায় বসতে বলে৷ বুরুজ বাগান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ঋতু কানে শোনে না, মুখে বলতেও পারে না। আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করে ঋতুকে তার ক্লাসের পড়া বুঝিয়ে দিতেন। তার  এ অভাবনীয় ফলাফলের জন্য আমরা সকলেই গর্বিত ৷


এ ক্যটাগরির আরো খবর..