তেঁতুলিয়ায় ঝড়ে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরন কালের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ে কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। টানা ৩০- ৪০ মিনিটের ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ব্যাপক শিলা বৃষ্টিতে উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার বিকাল ৪.৩০মিনিট থেকে ৫.১০ মিনিট পর্যন্ত এই ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলা বৃষ্টি হয়। বজ্রপাত ও শিলা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৫জন শিশু, ৩জন মহিলা শিলা বৃষ্টিতে আহত হয় এবং ২জন বজ্রপাতে আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এই ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে উপজেলার অনেক কাচা-পাকা ঘর, গাছ পালা ভেঙ্গে গেছে। উপজেলার বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগর ইউনিয়ন বেশী শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ তিন ইউনিয়ন প্রায় ৯০ শতাংশ  মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তিনটি ইউনিয়নের হাজার হাজার কাচা-পাকা বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলী জমি সহ বিভিন্ন ফসলের ব্যাপক আকারে ক্ষয় ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ-পালা ভেঙ্গে গেছে। বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। অনেক যানবাহনের গ্লাস শিলা বৃষ্টিতে ভেঙ্গে গেছে। অসংখ্য গোবাদি পশু অহত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এবং অনেক চা বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান, কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য আমি সহ উপজেলার সকল কৃষি কর্মকর্তারা ঝড়ের পরেই মাঠ পর্যায়ে চলে আসি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস জানান, ক্ষতিগ্রস্থ এসব এলাকায় কত কোটি টাকার ক্ষয়-ক্ষতি তা নির্ণয় করা যায়নি।ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে ১১ হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ এসব এলাকায় অনেকেই দুর্বীসহ জীবন যাপন করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।