× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করতে দরগাহের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত শেষে সড়কপথে শাহপরাণের মাজারে যান শেখ হাসিনা।  সেখান থেকে সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহঃ) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

বেলা পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন।

এরপর বেলা দুইটা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওইদিন জনসভায় বক্তব্য দেয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..