× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

সালথায় জোবেদা হত্যা মামলার আসামী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Imran-Fokir.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আলোচিত বৃদ্ধা জোবেদা বেগম (৯৫) হত্যা মামলার প্রধান আসামী মো: ইমরান ফকিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান ওই গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রতিপক্ষকে ফাঁসাতে বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে মৃত আদেল ফকিরের স্ত্রী ৯৫ বছর বয়সী জোবেদা বেগমকে হত্যা করে তারই আপন নাতীরা। এরপর এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করে আসল রহস্য রেব করে পুলিশ। ঘটনার সাথে প্রকৃত জড়িত নাতীদের বিরুদ্ধে মামলার চার্জসিট দেয় তদন্ত কর্মকর্তা। সেই সময় ৯৫ বয়সী এই বৃদ্ধা হত্যার ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয় এলাকায়।

সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, বৃদ্ধা হত্যাকান্ডের আসল রহস্য রেব করার পর থেকে পলাতক ছিলেন প্রধান আসামী ইমরান। দীর্ঘদিন পলাতক থাকার পর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও আরো দুটি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইমরান। শুক্রবার রাতে তিনি গোপনে বাড়িতে আসে। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে ইমরানকে জেল হাজতে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..