সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরের সালথায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মাদ তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগের সাধারন সম্পাদক আমিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল ফকির,  নাজমুল খান, রনিছ খান মুন্না, হাবিবুল্লাহ, যুগ্ন-সাধারন সম্পাদক ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হেলাল হাসান, নাজমুল মাতুব্বার, আনোয়ার কাজী, সৈয়দ আহাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী (লাবু) এমপি’র সাংগঠনিক দক্ষতায় সালথা-নগরকান্দার আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আমরা প্রিয় নেতার নির্দেশে যে কোন কর্মসূচি বাস্তবায়নে বদ্ধ পরিকর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।