× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

সালথায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আকুব্বার মোল্যা (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের একটি মেহেগুণি বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আকুব্বার মোল্যা মঙ্গলবার রাতে ইশার নামাজের পর থেকে বাড়ি থেকে বের হয়। সকালে বাড়ি ফিরে না আসায় স্ত্রী বিনারা বেগম স্বামীকে খুজাখুজি করতে করতে একই গ্রামের লালু মুন্সীর মেহেগুনি বাগানে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ঝুলন্ত লাশ দেখে বিনারা বেগম চিৎকার করলে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে আকুব্বারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। আকুব্বার দীর্ঘদিন যাবত ধরে হাপানী রোগে ভূগছেন। রোগ ও সাংসারিক দারিদ্রতার কারনে আকুব্বার মোল্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
সালথা থানার এস.আই মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আকুব্বারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে- এটা আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..