নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলেন ছাত্রী

নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলেন ছাত্রী

সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় আমেনা খাতুন (২০) নামে এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমেনা খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আমেনা। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন বলে অভিযোগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আমেনার বান্ধবী সাদিয়া সুলতানা বলেন, সকালে শুনলাম রাতে ওর পেটে ব্যথা করছিল। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, এজন্য ওর আম্মু বকাবকি করেছে। আবার পরীক্ষা ভালো হয়নি বলেও বকাবকি করেছে। এরপর দুপুরে শুনি ও মারা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমেনার মা আয়েশা খাতুন। তিনি বলেন, মৃত্যুর কোনো কারণ পাইনি। যদি আমার সঙ্গে কিছু বলতো তাহলে বুঝতে পারতাম। পরীক্ষা দিয়ে ভালোভাবেই বাসায় এসেছে। রাতে সেহরি করেছে, নামাজ পড়েছে। আমি নতুন বাসার কাজ দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ।

মেয়েকে বকাবকি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ওর সঙ্গে আমার কোনো গণ্ডগোল হয়নি। আমার দুইবার বিয়ে হয়েছিল। ওর দুই বাবা কেউ ওর সঙ্গে খারাপ আচরণ করতো না।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।