সালথার ইউএনও সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত

আবু নাসের হুসাইন, সালথা:
ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান বুধবার সকালে ফরিদপুর ডিসি অফিসের একটি মিটিংয়ে যোগদান করার জন্য সরকারী জীপে রওয়ানা হন। এক পর্যায়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রসুলপুর-দিয়াপাড়া নামক স্থানে সড়কের পাশে একটি গাছের সাথে জিপটি খাদে পড়ে ধাক্কা লাগেন রাস্তার গাছের সাথে। এই ধাক্কায় ইউএনও মোবাশ্বের হাসান গুরুতর আহত হয় । আহতবস্থায় তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা দি নিউজকে জানান, ইউএনওর অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে মনে করি। তার মাথায় অস্ত্রোপ্রচারের জন্য অপারেশন রুমে নেওয়া হয়েছে বলে জানান।

অন্যদিকে এসময় ইউএনওর গাড়ি চালক মোঃ হাসমত ও গুরুতর আহত হয়েছে বলে দি নিউজকে জানান

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।