সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট): গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৬২ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৬২ জন-সহ ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭শ’ ১২জন।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫ হাজার ৮শ’ ৩৮ জন রোগী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।