× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

নিউজ ডেস্ক

সারাবিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আবার বাড়ছে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
corona virus attack, all attack of coronavirus, করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা, করোনা ভাইরাসে মৃত সংখ্যা;

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৪৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৭ জন। ভারতে মারা গেছেন ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৮১৫ জন, মেক্সিকোতে ২৯৯ এবং পোল্যান্ডে ২৬৯ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..