সারাদেশে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী

সারাদেশে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী

দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। চলতি বছর  এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী।

আজ রোববার (৬ নভেম্বর) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের পরীক্ষা। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

চলতি বছর  এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ তিন হাজার ৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় দুই হাজার ৬৭৮ শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্রে ৯৪ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫১ হাজার ৬৯৫ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ জন ছাত্রী রয়েছেন।

এ ছাড়া চলতি বছর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী আছেন। এক হাজার ৮৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৬৭৩টি কেন্দ্রে অংশ নেবেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।