বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির অমিয় ধারায় উদভাসিত -রেলপথমন্ত্রী

বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির অমিয় ধারায় উদভাসিত -রেলপথমন্ত্রী
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, সাম্প্রদায়িক সাম্প্রীতির লিলাভূমি বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদের্শী নেতৃত্বে দেশ এখন  উন্নয়নের সকল স্থানে এগিয়ে রয়েছে।
তিনি আজ বুধবার দুপুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের শুভ মহালয়া উপলক্ষে উপজেলার বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির চত্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, ঐতিহাসিক এই বোদেশ্বরী মন্দিরটি অতিপ্রাচীন তীর্থস্থান। মৌলবাদী শাসন শোষণে মন্দিরটি অযত্নে অবহেলায় জীর্ণ শীর্ণ হয়ে পড়লে বর্তমান ধর্মনিরপেক্ষ অসম্প্রদায়িক সরকার পুঃন সংস্কার করে নতুন রুপদান করেছে।
মন্দির কমিটির সভাপতি নীতিশ কুমার বক্সী (মুকুল) এর সভাপতিত্বে মহালয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদেশ্বরী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুল, জেলা পরিষদ সদস্য মউর রহমান, ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।