সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব রোকন মিয়া আর নেই

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মিয়া পরিবারের সন্তান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা, ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহঃ সম্পাদক মোঃ ফকরুদ্দিন মিয়া (কালু) এর বড় ভাই আলহাজ্ব রোকন মিয়া গত শুক্রবার জুম্মাবাদ বেলা ৩.০০ ঘটিকায় সময় অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় হ্নদরোগে আক্রান্ত হয়ে গাড়ি ভিতর মারা যান।

(ইন্না ইলাহে……রাজেউন) মৃত্যু কালীন সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায় তিনি জীবনে কোনো বিবাহ-শাদী করেন নাই। শনিবার সকাল ১০.০০ আড়পাড়া ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে আড়পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার জানাযার নামাজে মধুখালী উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী সহ দলমত নির্বিশেষে সকলেই জানাযায় অংশ গ্রহন করেন। তার আন্তার শান্তির জন্য সকলের নিকট পরিবারের পক্ষ দোয়া কামনা করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।