সাপাহারে ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড

সাপাহারে ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সাপাহারে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেনের নেতৃত্বে সদরের তিলনা রোডে বিভিন্ন সার ও বালাইনাশক দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন নাহার সুমী, থানার এস.আই নুরল আলম, সেনেটারী ইন্সেপ্টেক্টর শওকত আলী, উদ্ভীদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।