× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মুজিব বর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২০
সাইকেল বিতরণ অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  মুজিব বর্ষ উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন পঞ্চগড় এর বিশেষ উদ্যোগে জেলার ১৭০০ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৩ জুলাই (সোমবার) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্ব বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলেদেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও  পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ  কাজী আল তারিক, পঞ্চগড় সদর মহিলা ভাইস চেয়ারম্যান  ও পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মোছা: নিলুফার ইয়াসমিন প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন এবং গরিব অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..