বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সব সময় পাশে রয়েছি এবং আন্তর্জাতিক ফোরামেও সহযোগিতা করবো। আপনি চাইলে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চাই। বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ বুধবার (২০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চীনের প্রেসিডেন্ট ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চান।
ইহসানুল করিম বলেন, প্রায় ২৫ মিনিটের টেলিফোন কলে তার দেশ বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন। আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট।
করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য মেডিক্যাল সামগ্রী ও অন্য দ্রব্যাদি পাঠানোয় উভয় নেতাই পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান প্রেস সচিব।
‘জাতির পিতার চীন সফর দু’দেশের সম্পর্কের ভিত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট জিনপিং এই সম্পর্ক আগামীকে আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেনছে।




