× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া লাখ লাখ টন কয়লা লুটপাট হতে পারে না

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া লাখ লাখ টন কয়লা লুটপাট হতে পারে না, এর দায়ভার এড়াতে পারে না সরকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কয়েক বছর ধরে লুটপাট হয়ে গেল লাখ লাখ টন কয়লা। অথচ খনি কর্তৃপক্ষের টনক নড়েনি। কারণ, খনি কর্তৃপক্ষই শুঁড়ির সাক্ষী মাতাল। আবার বড়পুকুরিয়া কয়লা খনির বিপুল পরিমাণ কয়লা লুটপাট হওয়া বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীন থাকাটা রহস্যজনক। খনি দুর্নীতির তদন্তে নাম আসা প্রকল্পের একজন কর্মকর্তাকে বিদেশ যেতে ৪২ দিনের ছুটি দেয়া হয়েছে। তাই এ কয়লা লুটপাটের মহাদুর্নীতির দায় সরকার বা সরকার প্রধান এড়িয়ে যেতে পারেন না।

রুহুল কবির রিজভী বলেন, শেয়ার বাজার থেকে শুরু করে পদ্মা সেতু হয়ে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান এবং প্রশ্নফাঁসের মাধ্যমে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় মহা ধুমধামেই দুর্নীতি চলছে। যার পৃষ্ঠপোষকতায় এ সরকার।

তিনি আরও বলেন, দুদক তো সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন। আর বিরোধীদলের জন্য টর্চারিং মেশিন। দুদকের তদন্ত আইওয়াশ মাত্র। সরকারের দুর্নীতির সাফাই গাইতে দুদক কাজ করছে।

তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, তথ্যমন্ত্রী তথ্য দিয়েছেন যে, পিয়নের চাকরি নিতে গেলেও নাকি ১০ লাখ টাকা লাগে। এ ১০ লাখ টাকার ভাগ কে কে পায় সেটিও তথ্যমন্ত্রী জানালে ভালো হতো।

তিনি আরও বলেন, প্রতিদিনই বন্দুকযুদ্ধের নামে চলছে মানুষ হত্যার উৎসব। মাদক অভিযান শুরু থেকে এ পর্যন্ত বন্দুক যুদ্ধে প্রায় আড়াই শ’ ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..