× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

নিউজ ডেস্ক

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
ধর্মীয় সম্প্রীতি

সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে, এসকল উন্নয়ন কাজের সুফল জনগণ পেতে শুরু করেছে। বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তাতে এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। সরকারের এ সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে, আবার তাঁর হাতেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাচে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি গোষ্ঠী সবসময় ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের এ ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..