বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল- এমপি মিলাদ গাজী

বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল- এমপি মিলাদ গাজী
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি।।  হবিগঞ্জের নবীগঞ্জে বুধবার ২ ফ্রেব্রুয়ারী   বিকালে উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের  পুরানগাঁও গ্রামের রাস্তা মাঠি ভরাট ও ইটসলিং কাজের শুভ উদ্বোধন করলেন  হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ  মিলাদ গাজী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল,কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা খয়ের উদ্দিন আহমদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরী,শহিদিয়া ওয়েলফার ফাউন্ডেশনের সভাপতি হিফজুর রহমান চৌধুরী,  কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ভুট্টু, জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক হায়দার মিয়া সহ প্রমুখ।
এমপি গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ মিলাদ বলেছেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বাংলাদেশ। তাই এই ধারাবাহিককা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।