× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

অনলাইন ডেস্ক

সরকারি অফিস দুর্নীতি মুক্ত এ কথা কেউ বিশ্বাস করে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
সরকারি অফিস দুর্নীতি মুক্ত এ কথা কেউ

স্টাফ রিপোর্টার, যশোর: স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’ এ কথা কেউ বিশ্বাস করে না। আমি একজন জনপ্রতিনিধি এক সপ্তাহ আগে আমার ছেলের নামে জমি রেজিস্ট্রি করাতে পাঠালে ঘুষের টাকা না দেয়ার আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরণের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। একইসাথে তিনি কখনো মিথ্যা তথ্য দেয়া উচিৎ নয় বলে মন্তব্য করেন।
আজ বেলা সাড়ে ১১টায় সকাল সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরো বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনাতাত্তোর যে সংবিধান দিয়েছে সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থার রুপরেখা ছিল। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।
ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ- এমআরডিআই এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা দেখানোর মধ্য দিয়ে তথ্য আইন বিষয়ক প্রচারণা চালানো হয়।

আবুল কালাম আজাদ: যশোর


এ ক্যটাগরির আরো খবর..