× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

পিঁ আই ডি

সব রাজনৈতিক দলকে আলোচনার আহ্বান জানাতে অনুরোধ করেছেন রওশন এরশাদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
রাজনৈতিক দলকে আলোচনার আহ্বান

আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। এ কারণেও তফশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ রোববার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। ঘণ্টা খানেকের বেশি বঙ্গভবনে অবস্থান করেন সাবেক ফার্স্ট লেডি।

বঙ্গভবন থেকে রওশন এরশাদ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার কাছে বৈঠকের বিষয়ে জানতে চান। এসময় তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ও রকম কিছু বলা হয় নাই। বলেছি, আলাপ-আলোচনা করতে। কথা বললে অনেক সময় অনেক ভালো কিছু বের হয় সেই জন্য আলাপ-আলোচনার কথা বলেছি। জাতীয় পার্টির মনোনয়ন বা প্রতীক নিয়ে কোনো কথা হয় নাই।

বৈঠকে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, রাজনৈতিক প্রেক্ষাপটে তফশিল ঘোষণা করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘোষিত তফশিলের সময় যথেষ্ট নয় জানিয়ে তফশিলের সময় আরও কিছুটা বর্ধিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতেও আপনি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন। আমরা একটি নির্বাচনমুখী দল। এবারও আমরা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে প্রত্যাশা করি।


এ ক্যটাগরির আরো খবর..