সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সাথে কাজ করবে আমেরিকা

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সাথে কাজ করবে আমেরিকা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাবে। ভবিষ্যতে হামলা ঠেকাতে দু’দেশ একযোগে কাজ করবে। বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) হলি আর্টিজান বেকারি হামলার ৫ম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি একথা জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পঞ্চম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সন্ত্রাসবাদের নিন্দা জানায়।

একই সঙ্গে ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে।

সে সময় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ছিলেন ইতালির, ৭ জন জাপানের, একজন ভারতীয় এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।