× Banner
সর্বশেষ
সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় পৌনে ৬ কোটি টাকার অনুদান মাদারীপুরে ঈদ আর গ্রীষ্মের ছুটিতে ৭দিন পাঠদান করতে চিঠি দিল জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমলোচনার মুখে প্রত্যাহার আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না -ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সনাতনী সংস্কৃতি চর্চায় নিবেদিত পূর্ব গোয়াইল বৈদিক বিদ্যা নিকেতন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
tutul gain

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের যুবসমাজের উদ্যোগে পরিচালিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হলো পূর্ব গোয়াইল বৈদিক বিদ্যা নিকেতন। সনাতনী সংস্কৃতির প্রচলিত রীতি-নীতি এখানে শিক্ষা দেয়া হয়।

২০১৯ সালের ৩ অগাস্ট থেকে ধর্মীয় পাঠদান শুরু হয় এই প্রতিষ্ঠানে। শুরুতে শিক্ষক হিসেবে পাঠদান করাতেন প্রদীপ হালদার শিবু। বর্তমানে মিতু হালদার শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব গোয়াইল গ্রামের ধর্মপ্রাণ সনাতনী যুবকগণ নিজেদের মধ্যে একটা ফান্ড গঠন করে এই ধর্মীয় ইশকুলের যাবতীয় ব্যয় ভার বহন করে থাকেন।

বিদ্যা নিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি সন্দিপ গাইন টুটুল জানান, স্থানীয় ভাবেই আমরা আর্থিক বিষয়টা বহন করে থাকি, এতে যুবকদেরই অবদান ও আগ্রহ বেশি। ব্যাংকার দ্বিগবিজয় গাইন, প্রবাসী সবুজ মজুমদার, এনজিও কর্মকর্তা পলাশ হালদার, সমাজকর্মী তাপস ঢালী, সুমন বেপারী, বিটন মধু, লিটন ঘটক সূর্য, তন্ময় সিকদার সহ অনেকেই আর্থিক সহায়তা করে থাকেন পূর্ব গোয়াইল বৈদিক বিদ্যা নিকেতনে।

সন্দিপ গাইন টুটুল আরো জানান, এই বিদ্যা নিকেতন প্রতিষ্ঠিত হওয়ার পরে এই অঞ্চলের শিশুরা সনাতনী সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে ও শিখতে পেরেছে। নানান মত ও পথের অনুসারী এই প্রাচীন ধর্মটির বিভিন্ন বিষয় এই বিদ্যালয়ে চর্চিত হয়ে থাকে। সনাতন ধর্মের অস্তিত্বের উপলব্ধি থেকে বলছি, বৈদিক বিদ্যা নিকেতনটি আমরা চালু রাখতে চাই।

ওই অঞ্চলের ধর্মপ্রাণ সনাতনীরা জানান, ধর্ম ইশকুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের শিশুরা ধর্মীয় ব্যাপারে আগ্রহী হয়েছে এবং আগের থেকে ধর্ম চর্চা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এলাকার লোকেরা এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করায় বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..