সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। আগামীকাল (২ জানুয়ারি) বুধবার গেজেট প্রকাশ হবে। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে এ তথ্য জানান তিনি।   এসময় তিনি বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনও ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গেলো ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।