× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

১০ জানুয়ারির আগেই গঠন হবে মন্ত্রিসভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

নির্বাচন কমিশন (ইসি) ভোটের গেজেট প্রকাশের পরই সব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর আগামী ১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভা গঠিত হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে বিএনপি যে দাবি করেছে সেটা কখনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির পুনঃনির্বাচনের দাবি মামাবাড়ির আবদার, যা কখনও পূরণ হবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যে উন্নয়ন, সমৃদ্ধির যে অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং আমাদের লক্ষ্যাভিমুখী আমরা এগিয়ে যাব। নব নব বিজয়ে মুখরিত হবো।

নির্বাচনে বিএনপি হারার আগেই হাল ছেড়ে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন করার মতো কোনও প্রস্তুতি তাদের বাস্তবে ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি তো মওদুদ আহমদ সাহেবের সঙ্গে এমনটা আশা করিনি। আমি মনে করেছি তিনি থাকবেন, তার এজেন্টরা থাকবেন। এতে ব্যবধানটা অনেক কমে যেত। এত ব্যবধান হয়তো হতো না। কিন্তু আমার এলাকায় নৌকার যে গণজোয়ার তা ১৯৭০ সালের পর আমি আর দেখিনি। এবার তাদের পরাজয়টা ছিল অবধারিত।’

কাদের আরও বলেন, জাতীয় পার্টি এবারও বিরোধী দলের দায়িত্ব পালন করবে কি না এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..