× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

নিজস্ব প্রতিবেদক

সংবিধান মোতাবেক তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে জনপার্টির অভিনন্দন

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
jono party

সংবিধান বাস্তবায়ন, সঠিক সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন জনপার্টি।
এ উপলক্ষে ২০ নভেম্বর সোমবার জনপার্টির উদ্যোগে একটি আনন্দ র‌্যালি ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী। জনপার্টির মহাসচিব মোঃ সালাউদ্দিন সোহাগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার ও  প্রকাশনা সম্পাদক মোঃ মুনতাসির মামুন, কৃষি বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বুল বুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাকিল প্রধান, শিক্ষা ও মানববন্ধন বিষয়ক সম্পাদক সোহাগ তরবদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী মাসুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, জনপার্টি দীর্ঘ ৬ বছর যাবৎ রাজপথে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে তৈরীর পাশাপাশি গণমানুষের পাশে থেকে স্বাধীনতার স্বপক্ষে কাজ করে যাচ্ছে। জনপার্টি বিভিন্ন সময় জনহিতকর কর্মসূচি পালন করছে। জনপার্টি চায় সকল রাজনৈতিক দল ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তা না করে কতিপয় রাজনৈতিক দল হরতাল, অবরোধের নামে মানুষের জানমালের ক্ষতি করছে ও সরকারি সম্পত্তি বিনষ্ট করছে। রাজনীতি হওয়া উচিত জনস্বার্থে কিন্তু তা না করে কিছু রাজনৈতিক দল ভাংচুরের প্রতিযোগিতায় নেমে পড়েছে। এসকল অপরিকল্পিত কর্মসূচি জনগণ মেনে নেবে না। তারা এই অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে  প্রতিহত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।
জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী আরো বলেন, আন্দোলনের নামে ভাংচুর, জ্বালাও পোড়াও না করে সকলকে নির্বাচনমুখী হতে হবে। এতে দলীয় কর্মীরা যেমন সক্রিয় থাকবে এবং রাজনৈতিক মাঠও থাকবে সমান্তরল।


এ ক্যটাগরির আরো খবর..