সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ফিরিয়ে দিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম

সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ফিরিয়ে দিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম
ট্যাব ফিরিয়ে দিল মাদ্রাসার অধ্যক্ষ

মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাওয়া ট্যাব শিক্ষার্থীকে না দিয়ে, নিজ মাদ্রাসা ও নিজ কাছে ব্যবহার করার জন্য রেখে দেয়ার অভিযোগে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল সালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় ভুল স্বীকার করে সেই ট্যাব ফিরিয়ে দিল অধ্যক্ষ। সরকারি ট্যাব শিক্ষার্থীদের জন্য নিয়ে এবং মাদ্রাসায় গিয়ে না দেয়ার ঘটনাটি ঘটেছিল মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মারিয়া আক্তারের সাথে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে মাদ্রাসায় ডেকে এনে শিক্ষার্থী ও শিক্ষার্থীর বাবার হাতে তুলে দেন সেই রেখে দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব।

শিক্ষার্থী মারিয়া বলেন, আমাকে হুজুর মাদ্রাসা ডেকে এনে ট্যাব দিয়েছে আমি সত্যি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর উপহার আমার কাছে থাকবে এটা ভাবতেই অনেক ভাল লাগছে।

শিক্ষার্থী মারিয়ার পিতা মোঃ জসিম সরদার বলেন, আমার মেয়ে ট্যাব পেয়েছে আমি খুশি হয়েছি। সাংবাদিকদের জন্য আমার মেয়ে ট্যাব পেয়েছে। এরজন্য তাদের অনেক ধন্যবাদ।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সামাল জানান, কমিটি ও শিক্ষকদের আলোচনা করে আজ সকালে শিক্ষার্থীকে ট্যাব দিয়েছি। না দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন ভুল হয়ে গেছে।

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসরাফুজ্জামান জানান, আমি জানার পর কমিটির সাথে ও শিক্ষাকদের আলোচনা করে দিতে বলেছি। এবং সকালের দিকে অধ্যক্ষ আমাকে ফোন দিয়ে বললো ট্যাব দিয়েছি। তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহে মাদ্রাসায় গিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিতে বলেছি। শিক্ষার্থীকে ট্যাব দিয়ে দিয়েছে। অধ্যক্ষে যে কাজটা করেছে সেই ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

উল্লেখ, গত ১৫ জুলাই কালকিনি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মেধাবী ২শত ৭২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। সেই বিতরণের ৮টি ট্যাব উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসা নবম শ্রেণির ৪জন ও দশম শ্রেণির ৪জনকে বিতরণ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব মাদ্রাসায় আনার পরে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়াকে মাদ্রাসা প্রধান বলে তুমি একটা ট্যাব পেয়েছো তবে তোম দেওয়া যাবে না। এই ট্যাব মাদ্রাসা থাকবে কাজের জন্য। এবং মারিয়া ট্যাব না পেয়ে খালি হাতেই মন খারাপ করে বাড়ীতে চলে যায়। এবং পরিবারের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি গত বুধবার (১৯জুলাই) সাংবাদিকদের অবহিত করেন। মারীয়া উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী, তার রোল – ৪। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার সকালে মারিয়া ও তার বাবাকে মাদ্রাসায় ডেকে এনে উক্ত উপহারের ট্যাবটি তাদের হাতে তুলে দেয়।

প্রধানমন্ত্রীর দেয়া ট্যাব মেধাবী শিক্ষার্থীকে না দিয়ে ব্যবহার মাদ্রাসা অধ্যক্ষের

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।