× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মানববন্ধনে বিএসপি নেতা সুমন রায় হারুনের বহিষ্কার চাইলেন

SDutta
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্ম নিয়ে বিএনপি নেতা হারুনুর রশিদের কটূক্তির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে একাধিক হিন্দু ধর্মীয় সংগঠন ও তাদের প্রতিনিধিরা। সমাবেশে বিএসপি নেতা সুমন রায় হারুনুর রশিদকে বিএনপি থেকে বহিষ্কার চেয়েছেন। তিনি হারুনের কটূক্তি নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেন। তাকে দ্রুত জাতির কাছে ক্ষমা চাইতে বলেন।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবের প্রধান সড়কে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সম্প্রতি এক নির্বাচনী প্রচারের চাপাইনবাবগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনর রশীদ হিন্দু ধর্মের পূজাকে শয়তানের ইবাদত বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের অনুসারিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এজন্য হারুনুর রশিদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। পাশাপাশি তার আসন থেকে দলীয় মনোনয়ন বাতিলের আবেদন করা হয়।

বাংলাদেশ সনাতন পার্টি( বিএসপি)- এর সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রদীপ কান্তি দে, রাজেস নাহা ,বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত মুখপাত্র সাজন কুমার মিশ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ-এর সভাপতি শিমুল সাহা,সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ,,বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি বরুন সরকার, সন্তোষ দাস, ইন্দ্রজিৎ মন্ডল,ভক্ত সংঘ সোসাইটির বাংলাদেশ – এর সাধারণ সম্পাদক অনীল পাল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের সভাপতি পিযুস দাস, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি প্রসনজিৎ কুমার হালদার,সৌরভ গাঙ্গুলি সকাল,সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী,ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নান্টু দাস, মানবাধিকার কর্মী সুমা বড়াল ইমিতা মন্ডল,বাংলাদেশ সনাতন জোটের সজল চন্দ্র দাস, জগন্নাথ হল সংসাদের সাধারন সম্পাদক সুদীপ্ত প্রমানিক,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটর অসীম কুমার শীল, গৌতম দাস প্রান্ত, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারন সম্পাদক নিতাই দেবনাথ, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি দাস,সাধারণ সম্পাদক অবিরাম সূত্রধরসহ, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি)-এর কেন্দ্রীয় কমিটির, প্রনবানন্দ মহারাজ, প্রানতোষ তালুকদার, রাতুল নাথ,দীলীপ দাস দেওয়ান চিকিৎসক দীনেশ দেবনাথ, অমর চক্রবর্তী, অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী,সুমন গোস্বামী পুলক,সমীর ব্যাপারী,রুপম সরকার,দীপংকর শীল,কিরন রায় শ্যামল দাস,অমিত মালী, শ্রী নাথ দাস,সবুজ দাস প্রমুখ নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা হারুনুর রশীদের বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে তার উক্ত কুরুচিপূর্ণ বিদ্বেষপ্রসূত ধর্মীয় কটূক্তিমূলক মন্তব্যের প্রত্যাহার করে দ্রুত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান।

বক্তরা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)- এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেইনবো বাংলাদেশ বিনির্মানে জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। সেই সময় তখন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাপাইনবাবগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী কর্তৃক সনাতন ধর্মের পূজা শব্দ নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ ধর্মীয় কটূক্তিমূলক বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী।

বক্তারা অনতিবিলম্বে হারুনুর রশীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবী জানান।

পরিশেষে আজকের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতি অনুপ কুমার দত্ত দুঃখ প্রকাশ করে বলেন – বর্তমানে অন্তবর্তী সরকারের সময় সাম্প্রদায়িকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন অজুহাতে সনাতন ধর্মাবলম্বীদের চাকরিচ্যুতকরন,জমি দখল,জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে, বিভিন্ন ব্যাক্তি ও ওয়াজ মাহফিলে সনাতন ধর্মের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে কিন্তু সরকার নীরব ভূমিকা পালন করছে।

এই সকল বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..