বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

চারদিনের সফরে আগামী ১১ মে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুন। তিনি ১৪ মে তার ফিরে যাওয়ার কথা। সফরকালীন প্রিথভিরাসিংকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রোববার (৩০ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, মরিশাসের রাষ্ট্রপতি প্রিথভিরাসিং রুপুনকে আগামী ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।