সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে নির্বাচনপূর্ব নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন চারটি নির্দেশনা দিয়েছে।  এগুলো হলো-নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ।

এদিকে অন্য এক নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের সচিবকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় সরকারগুলোর সহায়তা নিশ্চিত করার জন্য। মঙ্গলবার ফরহাদ আহাম্মদ খান এর করা স্বাক্ষরে এ নির্দেশনাটিও পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় সরকার তথা-ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ স্ব-স্ব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে নির্বাচন কমিশন আশা করে। এজন্য স্থানীয় সরকারগুলোকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।