শ্যামনগরে লিডার্সের উদ্যোগে  কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে  কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই)দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার প্রকল্পের আওতায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর নিয়োগ বোর্ডের সভাপতি  রনজিৎ বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা  আশালতা।

সংস্থার ফিন্যান্স ডিরেক্টর  আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন  প্রজেক্ট কো-অর্ডিনেটর  মুহাম্মদ মঞ্জুরুল হক।

এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রায়হান কবির,প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন, শম্পা রানী দাস, কৃষকবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষকদের অবশ্যই জলবায়ু সহনশীল প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে এগিয়ে আসতে হবে।

সরকারি কৃষি সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি  উন্নয়ন সংস্থা এ ধরনের উদ্যোগ উপকূলীয় কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩,৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩,৫৪০ কেজি জৈবসার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।