যশোরে তাজিয়া মিছিলের পরিবর্তে শোক সাইকেল র‌্যালি করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা

যশোরে তাজিয়া মিছিলের পরিবর্তে শোক সাইকেল র‌্যালি করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা

যশোর প্রতিনিধি: করোনার কারণে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের অনুমতি না মেলায় যশোরে শোক সাইকেল র‌্যালি করেছেন শিয়া সম্প্রদায়ের এ অনুসারীরা।

আজ বেলা ১১টায় যশোর ঈদগাহ ময়দান থেকে এ র‌্যালিটি বের করা হয়। দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়ি কার্যকরি পরিষদের সভাপতি এহতেশামুল আলম ও ইনকিলাব মেহেদি মিশন যশোর শাখার সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি শহরের মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে শহরতলীর মুড়লীমোড় ইমামবাড়া’য় গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা এসময় হায় হাসান হায় হাসান বলে শোক প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।