আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইসিটি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইসিটি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ

ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) কার্যালয়। অর্জন করেছে ওয়েবট্রাস্ট সিল ফর সিএ, বিআর-এসএসএল এবং ইভি এসএসএল প্রদানের অধিকার। এই স্বীকৃতি দিয়েছে কানাডার চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট।

সিএ ব্রাউজার ফোরাম কর্তৃক পরিচালিত ওয়েবট্রাস্ট অডিট সম্পন্ন করার পর গত ২৬ আগস্ট সিপিএ কানাডা সিসিএ কার্যালয়কে বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেট দিয়ে তিনটি সার্ভিস প্রদানের মান অর্জনে নিশ্চয়তা দেয়।

প্রসঙ্গত, ওয়েবট্রাস্ট সিল অর্জনের মাধ্যমে সিসিএ কার্যালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেটটি বিভিন্ন ব্রাউজারসমূহের (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা ইত্যাদি) এবং অপারেটিং সিস্টেমের (মাইক্রোসফট, আইওএস, আ্যন্ড্রয়েড ইত্যাদি) ডিরেক্টরিতে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন যোগ্যতার স্বীকৃতি ।

আর এই স্বীকৃতির ফলে দেশীয় বৈধ লাইসেন্সধারী সার্টিফায়িং অথোরিটিসমূহের ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ততার সাথে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।