শেষ চারে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক: লিগ কাপের কোয়ার্টার ফাইনালে হাল সিটিকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ম্যানসিটি।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির জয়টি ৪-১ গোলের। জোড়া গোল করেছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। উইলফ্রিড বনি ও কেলেচি লেহনাচো করেন একটি করে গোল।

লিগ কাপের আগের দুই ম্যাচেও বড় ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার সিটি। তৃতীয় রাউন্ডে সান্ডারল্যান্ডকে ৪-১ ও চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে হাল সিটির বিপক্ষে বড় জয় পেলেও তা খুব একটা সহজ ছিল না সিটির। ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটে উইলফ্রিড বনি এগিয়ে দিয়েছিলেন ম্যানসিটিকে। তবে ব্যবধান দ্বিগুণ করতে সিটিকে অপেক্ষা করতে হয়েছে ৮০ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৮০ থেকে ৮৭, সাত মিনিটেই তিন গোল করে স্বাগতিকরা। প্রথমে লিড দ্বিগুণ করেন কেলেচি লেহনাচো। আর ৮২ ও ৮৭ মিনিটে দুই গোল করে স্কোরলাইন ৪-০ করেন ডি ব্রুইন।

ততক্ষণে জয়ও নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের। অতিরিক্ত সময়ে অ্যান্ডু রবার্টসনের গোলে কেবল হারের ব্যবধানই কমাতে পারে হাল সিটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।