× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

সানি লিওন হাড়ল ডেইজির কাছে

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত ডেইজির কাছে সেক্সি লড়াইয়ে হেরে গেলেন সানি লিওন! বলিউড মহলের খবর তো সে ইঙ্গিতই দিচ্ছে।

আসলে সানি লিওনের ‘মস্তিজাদে’ এবং ডেইজি শাহের ‘হেট স্টোরি ৩’ দু’টি ছবিরই মুক্তির দিন ঠিক হয়েছিল আগামী ৪ ডিসেম্বর। কিন্তু ‘মস্তিজাদে’র মুক্তির দিন পিছিয়ে গেল। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ জানুয়ারি। ওই একই দিনে মুক্তি পাবে আরও তিনটি ছবি।

ফলে সানিকে পর্দায় দেখার আগেই ডেইজি বাজিমাত্ করে ফেলবেন বলেই মনে করছেন বলিউডের একাংশ। তাঁদের ব্যাখ্যা, যেহেতু দু’টি ছবির স্টোরিলাইনেই ‘সেক্স’ রয়েছে তাই একসঙ্গে মুক্তি পেলে লড়াই জমতো সমানে সমানে। ভাগ হয়ে যেত বক্স অফিসের ব্যবসাও। আর সে কারণেই নাকি শেষ মুহূর্তে ‘মস্তিজাদে’র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, ‘মস্তিজাদে’কেই কেন পিছিয়ে দেওয়া হল? পরে মুক্তি পেলেও সেই একই প্রতিযোগিতায় তো পড়তেই হবে!

‘মস্তিজাদে’র ফার্স্ট লুকেই সানি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। লিলি লেলে এবং লালিয়া লেলে। লিলি-লালিয়ার সেক্স নিয়েই কমেডি ছবি তৈরি করেছেন মিলাপ। বিশেষ চরিত্রে দেখা যাবে তুষার কপূর এবং বীর দাসকেও।

অন্যদিকে বিশাল ফাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জারিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তবে সেক্সি লড়াইয়ে শেষ বাজিটা কে জিতবেন, এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।


এ ক্যটাগরির আরো খবর..