ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ ব্যাপারে কেন্দ্রীয় ত্রাণ তহবিল গঠন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) শ্রীশ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, এবার এক ভিন্ন প্রেক্ষাপটে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। আপনারা জানেন, প্রশাসনের অনুপস্থিতিতে এই-জনতার বিজয়কে কালিমালিপ্ত করতে সাম্প্রদায়িক অপশক্তি তৎপর হয়ে ওঠে এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় এক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের বাড়িঘর, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্যাতিত হন মহিলারা। অন্তত ৫২ টি জেলায় এই হামলার ঘটনা ঘটে। তারই স্বতঃস্ফুর্ত প্রতিবাদ হয় শাহবাগে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, এই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের আশ্বস্ত করেছেন। শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির রক্ষায় স্বতঃস্ফুর্তভাবে পাহারা দিয়েছেন। আমাদের পাশে যাঁরা এসে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে আছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,সিপিবি নেতৃবৃন্দ এবং বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এবার আমরা এক অবিশ^রণীয় বিষয় প্রত্যক্ষ করেছি। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের অনুপস্থিতিতে রাজধানী ঢাকার শ্রীশ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দিরসহ সারাদেশে মন্দির ও সংখ্যালঘুদের বাড়ীঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষায় স্বত:স্ফুর্তভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা-কর্মীরা এগিয়ে এসেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন অর্šÍবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের অব্যবহিত পর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে এসেছেন, পরে তাঁর কার্যালয়ে পৃথক বৈঠকে আমাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশকে তিনি এক পরিবার হিসেবে দেখতে চান, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এমন একটা রাষ্ট্র চাই, যেখানে মন্দির পাহারা দিতে হবে না। আমরা তাঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছি। স্বাগত জানিয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যের বার্তাকে। ছাত্র সমন্বয়করা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার আগে তাঁরা বুক পেতে দাঁড়াবেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, অন্তর্র্বর্তী সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দল ও ছাত্র নেতৃবৃন্দের আন্তরিক চেষ্টায় সাম্প্রদায়িক হামলার তীব্রতা কমে এলেও পুরোপুরি বন্ধ হয়নি। এখনো চলছে, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি। তবে এখন যেটা ভয়ংকর হয়ে দাঁড়াচ্ছে তা হলো নীরব চাঁদাবাজি, যার মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, নির্ধারিত অর্থ না দিলে তাদের বাড়িঘর, জায়গাজমি থাকবে না। দ্বিতীয়ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। ফলে এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এ পরিস্থিতির অবসান দাবি করছি।
সভায় আরো জানানো হয় যে, এর মধ্যে আকস্মিকভাবে বন্যায় বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালীসহ দেশের অন্তত ১০টি জেলা প্লাবিত হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এসব এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। তাঁরা ইতোমধ্যে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলা/মহানগর ও উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয়ভাবে গঠিত ত্রাণ তহবিলের আহবায়ক করা হয়েছে, এ্যাড. সুব্রত চৌধুরীকে। সদস্য সচিব করা হয়েছে গোপাল দেবনাথ ও বিপ্লব দে কে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জয়ন্ত সেন দীপু, শ্রী কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জে. এল. ভৌমিক, ডি. এন. চ্যাটার্জী, মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. তাপস কুমার পাল, এ্যাড. শ্যামল কুমার রায়, এ্যাড. কিশোর রঞ্জন মÐল প্রমূখ।


