× Banner
সর্বশেষ
নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার

ভ্যান চালক সনাতন দাসকে বেধরক পেটালেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কাউন্সিলর চুন্নু

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২০
পৌর কাউন্সিলর চুন্নু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যান চালককে বেধড়ক পিটিয়ে জখম করেছে ফাইজুর রহমান চুন্নু নামের এক পৌর কাউন্সিলর।

কাউন্সিলরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সিমেন্ট না কেনায় শুক্রবার বিকালে কাঠের লাঠি দিয়ে তাকে পিটিয়ে জখম করে। ভ্যান চালকের নাম সোনাতন দাস। সোনাতন কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে।

ভ্যান চালক সোনাতন দাস জানায়, আমার জামায় ২০ বস্তা সিমেন্ট কেনার জন্য বাজারে পাঠায়। এছাড়া ফাইজুর রহমান চুন্নুর ব্যবসায়ীক প্রতিষ্ঠান শিশির কনা এন্টার প্রাইজ নামে ওই সিমেন্টের দোকানে ২০ হাজার টাকা বকেয়া পরিশোধ করে দিতে বলে। আমি সে ভাবেই কাউন্সিলরের দোকানে টাকা পরিশোধ করে অন্য একটি দোকান থেকে সিমেন্ট কিনে বাড়ি ফিরি। সন্ধ্যায় আবার বাজারে আসলে চুন্নু আমাকে ডেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের গোডাউনে নিয়ে বেধড়ক পিটাতে থাকে। এরপর আমি অসুস্থ্য হয়ে পড়লে বাইরে বের করে চলে যেতে বলে।

সোনাতন দাসের বড় বোন লক্ষী রানী জানান, আমার ভাইকে বিনা কারনে পিটিয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। আমি এর সঠিক বিচার চাই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উজ্জল অধিকারী জানান, আমি এখনো পর্যন্ত বিষয়টি পরিস্কার জানি না। তবে বিনা অপরাধে যদি মারপিট করে থাকে তবে অবশ্যই বিষয়টি নিন্দনীয়।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগিরা অভিযোগ দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..