শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন -চীনা রাষ্ট্রদূত

শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন -চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। বলেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন,  বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে বাংলাদেশকে নিয়ে আমাদের দেশ চিন্তিত নয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আমাদের দেশে কোনো হস্তক্ষেপ করবে না। কারণ, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।