শুদ্ধচর্চা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শুদ্ধচর্চা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে  – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসেবে বিশ্বে সমাদৃত। বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে।

প্রতিমন্ত্রী আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধচর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরো এগিয়ে নেয়া সম্ভব। এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মো: মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।