বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সব রঙের আচরণ সমান নয়। বিশেষ করে রঙের ওপর তাপের প্রভাব রঙ গুলোকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
আমরা আগ পিছ বিচার না করেই অনেক সময় পোশাক পরি। তখন বাইরে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়। এজন্য জেনে রাখা ভালো, কোন আবহাওয়ায় কোন ধরনের পোশাক পরা জরুরি।
শীতকালে সাদা রঙের পোশাক না পরাই ভালো। এসময় পোশাকের জন্য সবচেয়ে উপযুক্ত রং হলো কালো। সাদা রঙ তাপ প্রতিফলন করে। তাই সাদা পোশাক তুলনা মুলক কম গরম হয়।
অন্য দিকে কালো রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাই কালো পোশাক বেশি গরম হয়।
এজন্য শীতকালে কালো পোশাক পরলেই সবচেয়ে বেশি আরাম পাবেন।





