× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রাণীশংকৈল স্মৃতিসৌধে নব নির্বাচিত মেয়রের পুষ্পার্ঘ অর্পন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভায় নির্বাচন সারাদেশের ন্যায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩১ ডিসেম্বর উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে খুনিয়াদিঘি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।

৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না প্রমুখ। পুষ্পার্ঘ অর্পন শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র ও নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..