বেনাপোলে ৬বছরের শিশু ধর্ষণ

বেনাপোলে ৬বছরের শিশু ধর্ষণ
যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর ছাত্রী ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইরাদ আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইরাদ বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের চাঁদ আলী ঢান্ডার ছেলে।
ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, বুধবার শিশুটি স্কুল থেকে নির্জন মাঠের পথ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশি ইরাদ আলী শিশুটিকে মুখ চেপে ধরে  পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে রক্তাত্ব অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা ধর্ষকের বিচার চেয়ে বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে পোর্টথানায়  ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ  অভিযুক্ত ইরাদ আলীকে  গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ধর্ষণ মামলায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে যশোর পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।