শিশুর সামনে পিতামাতার ঝগড়া বা শিশুকে কোলে নিয়ে মায়ের কান্না কখনোই নয়

শিশুর সামনে পিতামাতার ঝগড়া বা শিশুকে কোলে নিয়ে মায়ের কান্না কখনোই নয়

রাই-কিশোরীঃ  শিশু শিক্ষা ও বিকাশ অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। শিশুর যথাযথ শিক্ষা ও সঠিক বিকাশের মধ্য দিয়ে একটি শিশু নিজের স্থানটি দখল করে নেয়। এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে তা অত্যন্ত সূহ্ম ও সেনসেটিভ

জন্মের দু থেকে তিন মাসের ভেতর শিশু তার মায়ের সাথে যোগাযোগ তৈরি করে। মাকে সে চিনতে পারে। মায়ের মুখের হাসি শিশুর মুখে ছড়িয়ে পড়ে। শিশু হাত,পা নেড়ে তার প্রতিক্রিয়া জানান দেয়। মায়ের মন খারাপ হলে শিশুর মনও খারাপ হয়ে যায়। মা চুমু খেলে আবার সে খলখল করে হেসে ওঠে। অর্থাৎ মায়ের সাথে শিশুর প্রথম দিকের দিন গুলোর গুরুত্ব আপরিসীম। শিশুর জন্ম থেকে তিন বছর পর্যন্ত যে শৈশবকাল রয়েছে ফরাসি মনস্তত্ত্ববিদরা বলছেন তা ত্রিশ থেকে পাঁয়ত্রিশ বছর পর্যন্ত মানুষকে প্রভাবিত করে। বাচ্চাদের আমরা প্রায় দেখে থাকি নিজের হাতের দিকে তাকিয়েই আছে । কিছু একটা যেনো খুঁজছে। আবার দেখি টেবিল থেকে জিনিস পত্র নিচে ফেলে দিচ্ছে। খেলনা ছুঁড়ে মারছে। বার বার কপাট লাগাচ্ছে। জানালা লাগাচ্ছে। গ্লাস,কাপ ইত্যাদি পেলেই ভেঙে ফেলছে। আমরা অনেক সময় এসব দেখে বিরক্ত হই। মূলত এসবের ভিতর দিয়ে শিশু জাগতিক জীবনের সাথে নিজেকে মিলিয়ে নেয়ার চেষ্টা করে। পরিপার্শ্বিকতা বুঝতে চেষ্টা করে। তখন শিশুর মনোযোগ নষ্ট করা কোনো ভাবেই উচিৎ নয়। শিশু মা-বাবা বা বড়দের গভীর ভাবে পর্যবেক্ষণ এবং অনুসরণ করে। এক থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর যে পর্যবেক্ষণ সেখানে যেনো কোনো অশুদ্ধতা প্রবেশ না করে, তার জন্য পিতা মাতাকে সচেতন থাকতে হয়। যেমন শিশুর সামনে পিতামাতার ঝগড়া বা শিশুকে কোলে নিয়ে মায়ের কান্না অথবা মা কিংবা বাবার সাথে দাদা দাদির ঝগড়া ইত্যাদি শিশুকে দারুনভাবে প্রভাবিত করে।

ব্যথা পেয়ে শিশুদের কাঁদা স্বাভাবিক।ওরকম কান্নার জন্য কোনো আপত্তি নেই।কিন্তু মানসিক চাপে যদি আপনার শিশু কাঁদে তা হবে ভয়ের কারণ। শুধু ভয় নয় প্রচণ্ড পরিতাপের বিষয়ও বটে।হয়তো তার ফলাফল আপনাকে সারাজীবন সুখের বদলে দুঃখ নিয়ে বেড়াতে হবে। শিশুর স্বাধীনতা খর্ব করবেন না।আপনি নিজের অজানতে শিশুর সৃজনশীলতাকে চাপা দেবেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।