× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শার্শা ভারতীয় ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
দুই পাচারকারী আটক

আঃজলিলঃ(শার্শা) যশোর প্রতিনিধিঃ  যশোরের শার্শায় ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের বেলতা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের তায়েব দফাদারের ছেলে বিপুল দফাদার (২০) ও ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে জামির হোসেন (২১)।

বিজিবি সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হান্নান এর নেতৃত্বে সকালে বেলতা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে রক্ষিত ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিপুল দফাদার ও মোশারেফ হোসেনকে আটক করে।

এ ব্যাপারে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হান্নান ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের   মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..