শিক্ষার মানোন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে শিক্ষার মানোন্নয়ন, সিলেবাস প্রণয়ন ও প্রযুক্তিগত কাঠামো এবং কনটেন্ট নির্মাণে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। বিশ্বের সবচেয়ে ঘণবসতিপূর্ণ এ অঞ্চল মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে আরো পূঁজি বিনিয়োগ করতে হবে। এ জন্য দেশগুলো একটি শিক্ষা সহায়তা ফান্ড গড়ে তুলতে পারে, পাশাপাশি জাতিসংঘকে এ অঞ্চলে শিক্ষার প্রসারে আরো নিবিড়ভাবে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ সকালে ভারতের বেঙ্গালুরে ‘এশিয়ান সামিট অন এডুকেশন এন্ড স্কিলস (এএসইস) ২০২২’-এর বার্ষিক অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের শিশুরা বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনজনিত সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিরাট সংখ্যক শিক্ষার্থীর আবাস ও শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাবার ফলে তারা বাস্তুচ্যুত ও শিক্ষা বঞ্চিত হচ্ছে। নিঃস্ব পরিবারের সহায়তায় শিক্ষার্থীকে ক্লাসের পরিবর্তে কাজে বের হতে হচ্ছে, যা অমানবিকই কেবল নয়, জাতিসংঘের শিশু সনদ ও আইএলও কনভেশনেরও পরিপন্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী Yediyurappa।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।