× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ৫ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
শিক্ষার্থীকে ধর্ষন

যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর ৫ বছর বয়সী এক শিশু  শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এ সময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত সময়ে ধর্ষণকারী ইকবালকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..