শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এমপি লাবু চৌধুরীর ল্যাপটপ ও ট্যাব বিতরণ

শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এমপি লাবু চৌধুরীর ল্যাপটপ ও ট্যাব বিতরণ

ফরিদপুরের সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি।

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে পিইডিপি-৪ এর আওতায় ৫৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ২০৭ জন মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ল্যাপটপ বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান,সৈয়দ নাজমুল হোসেন লিটুসহ আওয়ামী লীগ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষককে আধুনিকতার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তা শিক্ষার্থীদের কাছে বিলিয়ে দিতে হবে।শিক্ষকদের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়তে পারলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।